বলিউডে প্রসেনজিৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার প্রসেনজিৎ এবার অভিনয় করছেন বলিউডের ছবিতে। হিন্দি ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রসেনজিতের অনেক দিনের। এবার তা পূরণ হলো। জানা গেছে, প্রসেনজিৎ এবার বলিউডের হিন্দি ছবি সাংহাইতে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই পৌঁছে দিয়েছিলেন ছবির চিত্রনাট্য। আর তা পড়েই রাজি হয়ে যান প্রসেনজিৎ। এবার নিজেকে প্রস্তুত করছেন তিনি। এরই মধ্যে হিন্দি ভাষা নিয়ে চর্চা শুরু করেছেন প্রজেনজিৎ।