বলিউডে ফুটবল-জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। বল নিয়ে খেলোয়াড়দের পায়ের কেরামতি দেখতে ফুটবলপ্রেমীরা টানটান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে। বলিউডেও এই ফুটবল নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই। অভিষেক বচ্চন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন। জানালেন তাঁর বাবা অমিতাভ বচ্চন। আর শাহরুখ খান আরও এককাঠি সরেস। নিজে খেলা পছন্দ করেন, বাচ্চারাও কম যায় না। তাই ছেলেমেয়ে দুটোকে নিয়ে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ দেখতে যাচ্ছেন শাহরুখ। ওয়েবসাইট।