বলিউডে ফ্রিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে স্লামডগ মিলিয়নিয়ার ছবি দিয়ে অভিনয় শুরু ফ্রিদা পিন্টোর। তাতেই রাতারাতি আন্তর্জাতিক তারকাখ্যাতি পেয়ে যান এই ভারতীয় শিল্পী। অস্কারে তাঁর ছবির জয়জয়কার, জেমস ফ্র্যাঙ্কোর সহশিল্পী হওয়া, এমনকি উডি অ্যালেনের ছবিতেও অভিনয়ের সুযোগ পান ফ্রিদা পিন্টো। কিন্তু প্রশ্নটা সব সময়ই ছিল, বলিউডে কবে অভিনয় করবেন তিনি? বোধ হয় সেই সময় এসেছে। নির্মাতা বিক্রমাদিত্য মাতওয়ানি ও নবদ্বীপ সিংয়ের চিত্রনাট্যে একটি ছবিতে অভিনয় করার আলোচনা হচ্ছে ফ্রিদা পিন্টোর সঙ্গে। ছবির চিত্রনাট্য নাকি পছন্দ করেছেন তিনি। তবে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করছেন না নির্মাতারা। মিড ডে।