বলিউডে বউনি করছেন ফ্রিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নামের আগে বিশেষণ জুড়ে দেওয়ার সময় লেখা হয় ‘বলিউড অভিনেত্রী’। অথচ বলিউডের আগে ফ্রিদা পিন্টো অভিনয় করেছেন হলিউডের বেশ কয়েকটি ছবিতে। তাঁর অভিনীত স্লামডগ মিলিয়নিয়ার জিতেছে অস্কারের মতো সম্মাননা। কিন্তু এ পর্যন্ত বলিউডের কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে। এবার সেই শূন্যস্থান পূরণ হচ্ছে। ফ্রিদা অভিনয় করতে যাচ্ছেন নবদ্বীপ সিং ও বিক্রমাদিত্য মোতওয়ানের নতুন ছবিতে। ফ্রিদার সঙ্গে অভিনয় করবেন কোয়ি পু ছে ছবির অভিনেতা রাজকুমার যাদব। শুটিং শুরু হবে শিগগিরই। জি নিউজ ব্যুরো।