বলিউডে মহিলা ডনদের নিয়ে ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে এবার তৈরি হচ্ছে মুম্বাইয়ের মহিলা ডনদের নিয়ে নতুন একটি ছবি। ছবিটি তৈরি করছেন বিশাল ভরদ্বাজ। সাংবাদিক এস হোসেন জাইদির মাফিয়া কুইনস অব মুম্বাইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। তবে মহিলা ডনের ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত করেননি বিশাল ভরদ্বাজ। বলেছেন, কথা চলছে। তবে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা চোপড়া।