বলিউডে রুনা-আলমগীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ ফেব্রুয়ারি। উপলক্ষ ছিল অভিনেতা বোমান ইরানির ২৫তম বিয়েবার্ষিকী। মুন্নাভাই এমবিবিএস, লাগে রাহো মুন্নাভাই, থ্রি ইডিয়টস, ডন, হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড, বীর-জারা, হেই বেবি প্রমুখ ছবিতে অভিনয় করে পারসি অভিনেতা বোমান ইতিমধ্যেই জনপ্রিয় অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। সেই বোমানেরই বিয়ের রজতজয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন বাংলাদেশের রুনা লায়লা-আলমগীর দম্পতি। পুরো অনুষ্ঠানেই পারসি খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করান বোমান দম্পতি। ঋষি কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, টাবু, ফারদিন খান, কারিনা কাপুর, সাইফ আলী খান, পরিচালক রাজকুমার হিরানিসহ বলিউডের তাবত্ রথী-মহারথী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।