বলিউডে লঙ্কাসুন্দরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দি বলতে পারেন না, তাতে কি! বলিউডি ছবিতে অভিনয়ের মওকা তো আর পায়ে ঠেলা যায় না। সেই থেকে হিন্দি ভাষাটা রপ্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন লঙ্কাসুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভেতরে ভেতরে শঙ্কা ছিল, ‘আদৌ পারব তো?’ শেষমেশ ছবির পরিচালকই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। জানে কাঁহা সে আয়ি হ্যায় ছবিতে জ্যাকুলিনের বদলে অন্য কাউকে দিয়ে সংলাপ বলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছবিতে জ্যাকুলিন একজন ভিনগ্রহবাসীর চরিত্রে অভিনয় করবেন। ওয়েবসাইট।