বলিউডে শাকিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগে বার কতক হয় হয় করেও হয়নি। কিন্তু এবার মনে হয় বলিউডে শাকিরার পদধূলি পড়ছেই। আজান নামের একটি ছবিতে তিনি গান গাইবেন বলে জানা গেছে। কলম্বিয়ান এই তারকাকে রাজি করানোর পেছনে বড় ভূমিকা ছিল আজান ছবির সংগীত পরিচালক সেলিম-সোলেইমানের। তবে যাঁর কথা না বললেই নয়, তিনি শাহরুখ খান। শাকিরাকে বাগে আনার জন্য বেশ কিছুদিন ধরেই লেগে ছিলেন তিনি। আর এই ছবি দিয়েই বলিউডে পদার্পণ হতে যাচ্ছে ধনাঢ্য ব্যবসায়ী জগদীশ যোশির ছেলে শচিন যোশির। উল্লেখ্য, এই যোশিদের প্রস্তুতকৃত একটি কোমল পানীয়ের প্রচারণায় নাম লিখিয়েছেন শাহরুখ। ওয়েবসাইট।