বলিউডে সেরা রণবীর-ক্যাটরিনা

তারকাদের বক্স অফিস সাফল্য, খবরের শিরোনাম হওয়ার সামর্থ্য, পণ্যের দূতিয়ালিতে সাফল্য, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে। দুই শতাধিক পত্রিকা এবং আড়াই শরও বেশি টেলিভিশন চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করে বলিউডের সেরা তারকাদের তালিকা প্রস্তুত করা হয়। অক্টোবর মাসে এ তালিকায় শীর্ষস্থান দখল করেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।
৪৫ পয়েন্ট পেয়ে বলিউডের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর কাপুর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন অক্ষয় কুমার (৪৪ পয়েন্ট) ও সালমান খান (৪০.২ পয়েন্ট)। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তালিকায় সেরা দশে ঠাঁই পাওয়া অন্য অভিনেতারা হলেন হূতিক রোশন (৩৮ পয়েন্ট), শাহরুখ খান (৩৭ পয়েন্ট), অমিতাভ বচ্চন (২৮ পয়েন্ট), আমির খান (২০ পয়েন্ট), সাইফ আলী খান (১৮.৫ পয়েন্ট), ইমরান খান (১৬.৫ পয়েন্ট) ও রণবীর সিং (১৫.৮ পয়েন্ট)।
অন্যদিকে ৩৮ পয়েন্ট পেয়ে অক্টোবর মাসে বলিউডের সেরা অভিনেত্রীর আসন দখল করেছেন ক্যাটরিনা কাইফ। সামান্য ব্যবধানে ক্যাটরিনার পরে নিজের জায়গা করে নিয়েছেন কারিনা কাপুর খান। তিনি পেয়েছেন ৩৭.৫ পয়েন্ট। ৩৬ পয়েন্ট পেয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
তালিকায় সেরা দশে ঠাঁই পাওয়া অন্য অভিনেত্রীরা হলেন দীপিকা পাড়ুকোন (৩২ পয়েন্ট), ঐশ্বরিয়া রাই বচ্চন (২৮ পয়েন্ট), সোনাক্ষী সিনহা (২১ পয়েন্ট), কঙ্গনা রানাউত (২০ পয়েন্ট), সোনম কাপুর (১৭.৩ পয়েন্ট), অদিতি রাও হায়দারী (১৭ পয়েন্ট) ও মাধুরী দীক্ষিত (১৬ পয়েন্ট)।