বলিউডে সেরা সালমান-কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইমস র‌্যাঙ্কিং সিস্টেমে গত ডিসেম্বরের সেরা বলিউডের অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হলেন সালমান খান এবং কারিনা কাপুর।বলিউডের তারকাদের বক্স অফিস সাফল্য, বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হওয়া খবরের সংখ্যা ও সামর্থ্য, পণ্যের দূতিয়ালি, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে। মোট ৮৯ পয়েন্ট পেয়ে তালিকায় প্রথম স্থান দখল করেছেন সালমান খান। আর ৫৪.৫ পয়েন্ট পেয়ে বলিউডের অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন কারিনা কাপুর। জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।বলিউডের অভিনেতাদের মধ্যে সালমানের পরের অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে অক্ষয় কুমার (৪৮ পয়েন্ট), শাহরুখ খান (৪২ পয়েন্ট), আমির খান (৩৯ পয়েন্ট), সাইফ আলী খান (২৮.৫ পয়েন্ট), অমিতাভ বচ্চন (২৬ পয়েন্ট), হূতিক রোশন (১৮ পয়েন্ট), রণবীর কাপুর (১৫.৫ পয়েন্ট), অজয় দেবগান (১৫ পয়েন্ট) এবং জন আব্রাহাম (১৩.৮ পয়েন্ট)। বলিউডের অভিনেত্রীদের মধ্যে কারিনা কাপুরের পরের অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে ক্যাটরিনা কাইফ (৪৪ পয়েন্ট), সোনাক্ষী সিনহা (৩৫ পয়েন্ট), প্রিয়াংকা চোপড়া (৩১ পয়েন্ট), দীপিকা পাড়ুকোন (২৩ পয়েন্ট), আনুশকা শর্মা (২১ পয়েন্ট), মাধুরী দীক্ষিত (২০ পয়েন্ট), বিদ্যা বালান (১৯.৮ পয়েন্ট), ঐশ্বরিয়া রাই বচ্চন (১৯.৫ পয়েন্ট) এবং রানী মুখার্জি (১৮.৫ পয়েন্ট)।