বলিউডে সৌমিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেদেরিকো ফেলিনির কাছে মার্সেলো মাস্ত্রোইয়ানি যা, সত্যজিৎ রায়ের কাছে নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়ও তা-ই। বাংলা চলচ্চিত্রের এই দাপুটে অভিনেতাকে দেখা যাবে এবার বলিউডে। পরিচালক সুজয় ঘোষ রীতিমতো কঠিন একটা কাজই করে ফেলেছেন তাঁকে রাজি করিয়ে।
অনেক বছর ধরেই হৃষিকেশ মুখার্জি চেষ্টা করছিলেন তাঁকে বলিউডে অভিনয় করানোর। কিন্তু বাংলার টানে মুম্বাই পাড়ি দিতে রাজি হননি সৌমিত্র। এমনকি রাজ কাপুরের সঙ্গম ছবির প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন বলে শোনা যায়। শেষমেশ রাজি হলেন তিনি সুজয় ঘোষের নতুন ছবি দুর্গা রানি সিং-এ অভিনয় করার জন্য। আর ছবিতে সৌমিত্রই মূল চরিত্রে অভিনয় করছেন।
৫০ বছরের অভিনয়জীবনে দাদাসাহেব ফালকে পুরস্কারসহ পেয়েছেন অজস্র সম্মাননা। পদ্মভূষণ উপাধিও পেয়েছেন সৌমিত্র। মুম্বাই মিরর