বলিউডের উত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে ১০০ বছর পূর্তি হয়েছিল বলিউডের। শতবর্ষ পূর্তি উপলক্ষে বলিউডের ক্লাসিক সব ছবি ও খুঁটিনাটি সব বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে কয়েকটি পর্বে। আজ চতুর্থ পর্ব

ববি ছবির দৃশ্য
ববি ছবির দৃশ্য

১৯৭০-এর দশকে বলিউড
সত্তরের দশকে ‘মাসালা মুভি’র সূত্রপাত হয়। দিলীপ কুমার, রাজেশ খান্না, দেব আনন্দ ছাড়াও ধর্মেন্দ্র, জিতেন্দ্র, বিনোদ খান্নারা তারকা ছিলেন। তবে দশকের সত্যিকার সুপারস্টার ছিলেন অমিতাভ বচ্চন। এ সময় ‘মাসালা মুভি’র পাশাপাশি ‘প্যারালাল সিনেমা’ও হয়।

নামকরা সব ছবি:
ভুবন সোম ( ১৯৭০): পরিচালক মৃণাল সেনের দক্ষ হাতে পরিচালিত মনস্তাত্ত্বিক এ ছবিতে দেখানো হয়েছে জীবন কীভাবে এগিয়ে নিতে হয়। উৎপল দত্ত ভুবন সোমের চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন। ছবিটি সেরা ছবি, পরিচালক ও অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আনন্দ (১৯৭০): মুক্তির পরই ঋষিকেশ মুখার্জির ছবিটি ক্ল্যাসিক হিসেবে স্বীকৃত হয়। মেরা নাম জোকার (১৯৭০): একটি স্মরণীয় মাস্টারপিস, রাজ কাপুরের সেরা সৃষ্টি। তাঁর পরিচালিত এ ছবিটি তাঁরই জীবনছায়ার ওপর নির্ভর করে নির্মিত। পাকিজা (১৯৭১): লক্ষেৗয়ের এক সুন্দরী নর্তকীর ব্যর্থ প্রেম, ট্র্যাজিক জীবন নিয়ে এ ছবির কাহিনি। কমল আমরোহির এ ছবি মুক্তির সময় তেমন সাড়া না জাগালেও পরের মাসেই মীনা কুমারী অসুস্থতায় মারা যাওয়ায় ছবিটি বক্স অফিসে হিট করে। গরম হাওয়া (১৯৭৩), দিওয়ার (১৯৭৫): যশ চোপড়ার এ ছবি সত্তরের দশকে দর্শকের ধ্যানধারণা পাল্টে দেয়। অমিতাভ বচ্চন ‘অ্যাংরি ইয়াংম্যান’ হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে। 

ববি ছবির দৃশ্যশোলে ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র
ববি ছবির দৃশ্যশোলে ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র

সুপারহিট এ ছবি এখনো নতুন অভিনেতাদের কাছে অনুসরণীয়। সেরা ছবি, সেরা পরিচালকসহ ফিল্মফেয়ারে সাতটি পুরস্কার পায় ছবিটি। শোলে (১৯৭৫): রমেশ সিপ্পির এ ছবি অনেকের দৃষ্টিতেই সর্বকালের সেরা হিন্দি ছবি। সম্প্রতি ব্রিটিশ এশিয়ান একটি পত্রিকার জরিপে বলিউডের ১০০ বছরের ইতিহাসে দ্বিতীয় সেরা ছবির স্বীকৃতি পেয়েছে ছবিটি। হিন্দি সিনেমার ধারা পাল্টে দেওয়া এ ছবির কাহিনি-বৈচিত্র্য, হলিউড ধাঁচের অ্যাকশন, অমিতাভ, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, আমজাদ খানসহ সব চরিত্রের অসাধারণ অভিনয়, গান ছবিটিকে অমরত্ব দিয়েছে। মৃগয়া (১৯৭৬): মৃণাল সেন পরিচালিত সাঁওতাল বিদ্রোহের ছায়া অবলম্বনে ব্রিটিশদের সঙ্গে ভারতীয়দের সম্পর্ককে ভিত্তি করে নির্মিত এ ছবিটি জাতীয় পুরস্কার পায়। মিঠুন চক্রবর্তী এ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। প্রথম ছবিতেই সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। মৃণাল সেনের সেরা ছবি ধরা হয় এটিকে। ভূমিকা (১৯৭৭): শ্যাম বেনেগালের এ ছবিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক অভিনেত্রী কীভাবে সব পুরুষের মাধ্যমে নিপীড়িত হয়, তা দেখানো হয়েছে। অসাধারণ অভিনয়ের জন্য স্মিতা পাতিল সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান। ছবিটিও জাতীয় পুরস্কার পায়। জুনুন (১৯৭৮): শ্যাম বেনেগালের আরেকটি দারুণ ছবি। ১৮৫৭ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময়কার কাহিনি নিয়ে এ ছবিতে এক ইংরেজ মেয়ের সঙ্গে স্থানীয় এক সমাজপতির প্রেম দেখানো হয়েছে। ছবিটি জাতীয় পুরস্কার পায়। এ ছাড়া ববি (১৯৭৩), অমর প্রেম (১৯৭৩), রোটি কাপড়া অর মাকান (১৯৭৪), অংকুর (১৯৭৪), রজনীগন্ধা (১৯৭৪), নিশান্ত (১৯৭৫), মন্থন (১৯৭৬), চিতচোর (১৯৭৬), কাভি কাভি (১৯৭৬), মুকাদ্দার কা সিকান্দার (১৯৭৮), ত্রিশূল (১৯৭৮)—এসব ছবিও দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়।

বলিউড টুকিটাকি: # প্রথম ভারতীয় ছবি হিসেবে এস কে ওঝার নাজ(১৯৫৪) বিদেশের লোকেশনে (লন্ডন ও কায়রো) শুট করা হয়।

# বলিউডের প্রথম সিনেমাস্কোপ ছবি কাগাজ কে ফুল (১৯৫৯)।

তথ্যসূত্র: কালচারোপিডিয়া ডট কম, ক্রিয়েটিভ ডট সুলেখা ডট কম, উইকিপিডিয়া, আইএমডিবি, জি নিউজ ডট ইন্ডিয়া ডট

আহমেদ শরীফ