বলিউডের খিলাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরবাইকে চেপে ছুটছেন তিনি। আচমকা চোখ বুজে আওড়ালেন গায়ত্রী মন্ত্র! বলা নেই কওয়া নেই, ঝাঁপিয়ে পড়লেন চলন্ত একটি গাড়িতে। এবং মুহূর্তেই বিস্ফোরণের আভাস পেয়ে গাড়িটাকে ঘুরিয়ে নিলেন নিপুণ দক্ষতায়! ওকে কাট—বলার সঙ্গে সঙ্গেই আকর্ণবিস্তৃত হাসি দিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলেন অক্ষয় কুমার। সেদিন এভাবেই শুটিং স্পটে নিজের কেরামতি দেখালেন এই বলিউড তারকা। আর এ কারণেই বুঝি তাঁর নামের আগে যুক্ত হয় একটি বিশেষণ—বলিউডের খিলাড়ি! সত্যিকারের খিলাড়িই বটে অক্ষয় কুমার। রীতিমতো শ্বাসরুদ্ধকর শুটিংয়ে নিজেই সব কেরামতি নিয়ে হাজির হতে মোটেও পিছপা নন এই অভিনয়শিল্পী। ফের সেটাই প্রমাণ করে দেখালেন সেদিন। যে রিয়েলিটি শোর শুটিংয়ে এই কারিকুরি দেখালেন, তার নামখতরোঁ কে খিলাড়ি ৪। ওয়েবসাইট।