বলিউডের ছবিতে ব্যারিমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার্লি’স অ্যাঞ্জেলস ছবির তারকা ড্রিউ ব্যারিমোর এবার অভিনয় করবেন ভারতীয় একটি ছবিতে। ছবির নাম দ্য লাইফস্টাইল। প্রযোজক সন্তোষ কুমার জৈন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যারিমোরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। গল্পটা তাঁর মনে ধরেছে এবং তিনি রাজিও হয়েছেন। তিন নারীর জীবন-কাহিনি ছবির মূল উপজীব্য। এদের একজন বিদেশি। সেই বিদেশিনীর চরিত্রেই অভিনয় করবেন ড্রিউ ব্যারিমোর। আর বাকি দুই চরিত্রে বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী থাকছেন। তবে তাঁদের নাম জানা যায়নি।আসছে নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। বেশির ভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রে। কিছু কাজ হবে ভারতের হরিদ্বার ও বেনারসে। তাই শুটিংয়ের কাজে ব্যারিমোরকে ভারতেও আসতে হতে পারে। ছবির বাজেট ধরা হয়েছে ১৫০ কোটি রুপি। ওয়েবসাইট।