বলিউডের ছবিতে সানি লিওন-ওয়েবার দম্পতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সানি লিওন
স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সানি লিওন

বলিউডের ‘বুম’খ্যাত চলচ্চিত্রনির্মাতা কাইজাদ গাস্তাদের পরবর্তী ছবিতে একসঙ্গে অভিনয় করছেন সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। এরই মধ্যে ভারতের গোয়ায় ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন এ দম্পতি। অবশ্য ছবিতে তাঁরা জুটি বেঁধে অভিনয় করছেন না। 
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, এই প্রথম বলিউডের ছবিতে একসঙ্গে অভিনয় করছেন সানি ও ড্যানিয়েল। স্ত্রীর সঙ্গে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেকের ইচ্ছে ছিল ড্যানিয়েলের। অবশেষে তাঁর সেই ইচ্ছা পূরণ হচ্ছে। তবে ছবিতে সানির বিপরীতে অভিনয় করছেন না ড্যানিয়েল।
এর আগে এক সাক্ষাত্কারে সানি বলেছিলেন, ‘বলিউডের বেশ কয়েকজন নির্মাতার কাছ থেকে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছে ড্যানিয়েল। আমাদের দুজনকে একসঙ্গে বড়পর্দায় দেখা গেলে বেশ মজাই হবে।’
এদিকে, সংগীতশিল্পী ড্যানিয়েল তাঁর গানের অ্যালবাম প্রকাশের কাজও প্রায় গুছিয়ে এনেছেন। শিগগির মুক্তি পাবে অ্যালবামটি। সম্প্রতি একটি ভ্রমণবিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাবও এসেছিল তাঁর কাছে। কিন্তু গান, অভিনয়সহ নানা ব্যস্ততার কারণে প্রস্তাবটি ফিরিয়ে দিতে হয়েছে তাঁকে।