বলিউডের সব নায়িকাই ব্র্যাভোর প্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোয়াইন ব্র্যাভো
ডোয়াইন ব্র্যাভো

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও সংগীত তারকা ডোয়াইন ব্র্যাভো আগেই জানিয়েছিলেন, দীপিকা পাড়ুকোন তাঁর ভীষণ প্রিয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) জন্য ‘চ্যাম্পিয়ন’ শিরোনামের গানের রেকর্ডিং করতে যখন ভারত এসেছিলেন, তখন এই নায়িকার সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেন ব্র্যাভো। কিছুদিন আগে তাঁর এই বাসনা পূরণ হয়েছে। এবার তিনি বলিউডের ছবিতে অভিনয়ের ইচ্ছার কথা জানিয়েছেন।
ভারতের একটি টিভি রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা’-এর নবম মৌসুমে ডোয়াইন ব্র্যাভো অংশ নিচ্ছেন। বলিউড তারকাদের কাছাকাছি আসতে পেরে দারুণ আপ্লুত এই ক্রিকেট তারকা। বলিউডে তাঁর প্রিয় নায়িকা কে জানতে চাইলে ব্র্যাভো বলেন, ‘হিন্দি ছবির সব নায়িকাকেই আমি পছন্দ করি। যেকোনো অভিনেত্রীর সঙ্গে কাজ করতেই আমার ভালো লাগবে।’
‘ঝলক দিখলা যা’ অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে থাকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজেরও অনেক প্রশংসা করেন তিনি। ব্র্যাভো আরও জানান, তিনি খুব বেশি হিন্দি ছবি দেখেননি। তবে দীপিকার বিপরীতে করন জোহরের পরিচালনায় একটি ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন তিনি। আইএএনএস