প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর থেকেই ক্যারিয়ারে যেন ভাটা পড়েছে বেবোর। কাজের জন্য নয়, সব সময় খবরের শিরোনামে তাঁর ব্যক্তিজীবন। কখনো অতীত কিংবা কখনো খবরে থাকে তাঁর বেপরোয়া কোনো উক্তি। সব মিলিয়ে কারিনা মানেই যেন এখন ঝুলিভরা শুধুই গুজব। এসবে এখন ক্লান্ত নবাববাড়ির বউ। তাই তো কিছুদিন আগেই ধৈর্যের বাঁধ ভেঙে বলেই বসলেন মনের সব কথা। বললেন, ‘আমাকে সবাই ভুলভাবে ব্যাখ্যা করে। আমি জানি না, কেন বারবার আমিই অন্যের রোষের শিকার হই। একটু ক্ষান্ত দাও না বাপু। আমাকে আমার মতো থাকতে দাও।’