বসগিরির সিক্যুয়েল হচ্ছে 'বসগিরি টু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসগিরির ছবির দৃশ্যে শাকিব খান
বসগিরির ছবির দৃশ্যে শাকিব খান

‘বসগিরি’ ছবির উষ্ণতা না কাটতেই জানা গেল নতুন খবর। ছবিটির সিক্যুয়েলের তোড়জোড় শুরু করেছে ছবির নির্মাতা প্রতিষ্ঠান খান ফিল্মস। ‘বসগিরি’-এর দ্বিতীয় কিস্তির ছবিটির নাম হবে ‘বসগিরি টু’। আজ শনিবার দুপুরে বিএফডিসির পরিচালক সমিতিতে ‘বসগিরি টু’ নামটি নিবন্ধন করানো হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘বসগিরি’ ছবিটি। ঈদের চতুর্থ সপ্তাহ পর্যন্ত বহু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ছবিটি। তৃতীয় ছবিটির হল সংখ্যা ছিল ৬৪। চলতি সপ্তাহে এসে এই সংখ্যা এসে হয়েছে ২৮। তবে নতুন আরও ১৭টি প্রেক্ষাগৃহে উঠেছে এটি। এখন ‘বসগিরি’-এর মোট হল ৪৫ টি। এরই মধ্যে জানা গেল ছবিটির সিক্যুয়েলের খবর। খান ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক টপি খান বলেন, ‘আজ দুপুরেই পরিচালক সমিতিতে বসগিরি ছবির সিক্যুয়েল ‘বসগিরি টু’ নামটি নিবন্ধন করেছি।’ সিক্যুয়েল নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘গেল ঈদে তিনটি ছবির মধ্যে সফল ‘বসগিরি’। দর্শকেরাও চাচ্ছেন ছবিটির সিক্যুয়েল হোক। আর আমার নিজেরও ইচ্ছা।’ জানা গেছে, ‘বসগিরি টু’ পরিচালনা করবেন বসগিরির পরিচালক শামীম আহমেদ।
কবে থেকে সিক্যুয়েলটির শুটিং শুরু হবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘সামনের দুই মাস গল্প, চিত্রনাট্য নিয়ে কাজ চলবে। আশা করছি আগামী বছরের শুরু দিকে শুটিং শুরু করতে পারব।’ প্রযোজক প্রতিষ্ঠানটির পরিকল্পনা, আগামী বছরের ঈদুল আজহায় মুক্তি দেওয়া হবে ‘বসগিরি টু’।
‘বসগিরি’-এর মতো ‘বসগিরি টু’ ছবির নায়কও হবেন শাকিব খান। তবে ছবিটিতে শাকিবের নায়িকা হিসেবে বুবলীকে রাখা হচ্ছে না। তাঁর বদলে নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে নেওয়ার আভাস পাওয়া গেছে। এ ব্যাপারে প্রযোজক টপি খান বলেন, ‘নায়ক ব্যতীত অন্য কোনো চরিত্রের এখনো কোনো ঠিক ঠিকানা নাই। অপু বিশ্বাস যদি এ বছর ফেরেন, তাহলে ছবিতে তাঁকে দেখা যাবে। তা না হলে একেবারেই নতুন কাউকে নেওয়া হবে।’