বসনিয়া যুদ্ধ নিয়ে ছবিতে জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুট করেই সেদিন সারায়েভোতে হাজির অ্যাঞ্জেলিনা জোলি। বিশ্বজুড়ে শরণার্থীদের জন্য কাজ করছেন তিনি। কিন্তু এবারের এই সফর শুধু জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে নয়, ছবির শুটিংয়ের প্রয়োজনেও। শিগগির বসনিয়া যুদ্ধের পটভূমি নিয়ে একটি রোমান্টিক ছবিতে অভিনয় করতে চলেছেন জোলি। সেই ছবিতে জোলি যতটা সম্ভব স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করতে চান।এখনো নাম চূড়ান্ত না হওয়া ছবিটি একটি জুটির গল্প। যুদ্ধের ডামাডোলের মধ্যেই যাদের পরিচয় ও প্রণয়।‘এটি একটি প্রেমের ছবি। কোনো রাজনৈতিক বক্তব্যনির্ভর কিছু নয়।’ জাতিসংঘের শরণার্থী কমিশনের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানিয়েছেন জোলি। ওয়েবসাইট।