বস্তির ছেলে থেকে রাজপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যানি বোয়েলের অস্কারজয়ী ছবি স্লামডগ মিলিয়নিয়ার দেব প্যাটেলকে এনে দিয়েছে বিশ্বজুড়ে পরিচিতি। ড্যানি বোয়েলের ছবির সেই বস্তির ছেলে জামালের পর দেব প্যাটেল এবার আসছেন রাজপুত্রের ভূমিকায়। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পরিচালক নাইট শ্যামলানের কল্পকাহিনিভিত্তিক অ্যাডভেঞ্চার ছবি দ্য লাস্ট এয়ারবেন্ডার-এ তিনি অভিনয় করবেন যুবরাজের ভূমিকায়। ১৬ বছর বয়সী এই রাজপুত্রের নাম ঝুকো। ছবি মুক্তি পাবে ত্রিমাত্রিক প্রযুক্তিতে। ওয়েবসাইট।