বহরমপুরে শেষের কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার শেষের কবিতা নিয়ে ভারতের বহরমপুর যাচ্ছে থিয়েটার আর্ট ইউনিট। রবীন্দ্রনাথের সার্ধশতজন্মবার্ষিকী উপলক্ষে বহরমপুর কলাক্ষেত্র ‘নাট্য ও নৃত্য উৎসব’ নামে এই উৎসবের আয়োজন করেছে। ১৭ এপ্রিল উৎসবে বহরমপুর রবীন্দ্র সদনে নাটকটি মঞ্চস্থ হবে। ১৬ এপ্রিল দলের ৩০ সদস্য নিয়ে থিয়েটার আর্ট ইউনিট বহরমপুরের উদ্দেশে রওনা হবে। রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ করেছেন প্রশান্ত হালদার এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। ভারত সফর প্রসঙ্গে দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী বলেন, ‘আমাদের এখানে রবীন্দ্রনাথের অনেক নাটকই হয়েছে। সেখান থেকে আমাদের নাটকটি তারা পছন্দ করেছে। উৎসবে নাটকটি মঞ্চস্থ করার সুযোগ পাওয়ায় আমরা নিজেদের সার্থক মনে করছি।’