বহুব্রীহির চশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ধারণা, বহুব্রীহি হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ নাটক। এর আগে তেমন হাসির নাটক আমরা দেখিনি। কাতুকুতু দিয়ে হাসানোর মতো নাটক ছিল, বহুব্রীহি ছিল একদম আলাদা। তবে এই হাসির পাশাপাশি অনেক গম্ভীর বিষয়ও উঠে এল একসময়। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা। আমরা তখন রাজাকার শব্দটা উচ্চারণ করতে পারি না! হুমায়ূন সেটাই করলেন। চিত্রনাট্য লেখা হলে হুমায়ূন আমাদের পড়ে শোনাতেন। পড়তে পড়তে হাসতেন, কাঁদতেন, ব্যাখ্যা করতেন। নাটকটিতে সোবহান সাহেবের চরিত্রে অভিনয় করেছিলাম। ভীষণ উদার এক মানুষ সোবহান সাহেব। চোখে চশমা। কেবল বহুব্রীহি নাটকের জন্যই দামি একটা চশমা কিনলাম আমি। সেই চশমা এখনো আছে। লোকজনকে বলি, এটা বহুব্রীহির চশমা।