বহুভাষাবিদ ঐশ্বরিয়া!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি কিংবা দুটি নয়, ছয়-ছয়টি ভাষায় কথা বলতে পারেন ঐশ্বরিয়া রাই বচ্চন! হিন্দি, ইংরেজি, বাংলা, মারাঠি, তামিলসহ কর্ণাটকের টুলু ভাষার ওপরও দখল রয়েছে তাঁর। ১৯৭৩ সালে ঐশ্বরিয়ার জন্ম ভারতের কর্ণাটকে। শৈশব কেটেছে সেখানেই। মহারাষ্ট্রেও কিছুদিন বসবাস করেছেন তিনি, সেখানে শিখেছেন মারাঠি ভাষা। ঐশ্বরিয়ার অভিনয়জীবন শুরু হয় তামিল ছবি দিয়ে, পরে বলিউডে অভিষেক হয় তাঁর। আর বাংলা ভাষায়ও কথা বলতে পারেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। এই ছবিতে ‘বিনোদিনী’ চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। এ ছাড়া দেবদাস ও রেইনকোট ছবিতেও বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। টিএনএন।