বহুরূপী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো তিনি ভুয়া নেতা, কখনো বিয়ের পাত্র, কখনো বা কৃষক, আবার কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি শফিক তুহিন। নিজের স্বপ্ন এবং তুমি অ্যালবামের ‘সুস্মিতা’ গানের মিউজিক ভিডিওতে এমনি ১২টি চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি মিউজিক ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে ভিজুয়াল ইফেক্ট ও অ্যানিমেশন। শফিক তুহিন বলেন, ‘সুস্মিতা গানের কথার ভেতরই বিভিন্ন চরিত্র আছে। সে চরিত্রগুলোই আমি পর্দায় তুলে আনার চেষ্টা করেছি।’ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার।