বহুরূপী মোশাররফ করিম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা মোশাররফ করিমকে এবার সংগীতশিল্পী এলভিস প্রিসলির ভূমিকায় দেখা যাবে। না, কোনো নাটকে নয়, তিনি এলভিস প্রিসলি সেজেছেন বিজ্ঞাপনচিত্রে। মোশাররফ জানালেন, কোমল পানীয়ের এই বিজ্ঞাপনচিত্রে তিনি এলভিস প্রিসলি ছাড়া আরও সাত ধরনের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রগুলোর মধ্যে রয়েছে সাধারণ মানুষ, মাস্তান, অফিস নির্বাহী, পুরান ঢাকার অধিবাসী, খেলোয়াড় ও বৃদ্ধ। ঢাকার বিভিন্ন লোকেশনে সম্প্রতি শুটিং হয়েছে বিজ্ঞাপনচিত্রটির। পরিচালনা করছেন নাফিজ মুনীর।মোশাররফ করিম বলেন, ‘আমি অনেক বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি, তবে এটি একেবারেই আলাদা। অভিজ্ঞতাটা অসাধারণ। এখানে দর্শক আমাকে নতুনভাবে দেখবে।’আগামী মাস থেকে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটি দেখানো হবে।