বাঁধনের 'জোছনা ঝরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধন
বাঁধন

বাঁধন একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী। গান শিখছেন সেই ছোটবেলা থেকে। শুরুটা হয়েছিল মায়ের কাছে। এরপর গান শিখেছেন ব্যক্তিগত উদ্যোগে শিক্ষকের কাছে এবং প্রাতিষ্ঠানিকভাবে। মাঝে পড়াশোনার জন্য সংগীতচর্চায় কিছুদিনের বিরতি নেন। বাঁধন এখন আবার গান করছেন। এবার বেরিয়েছে তাঁর গাওয়া গান নিয়ে অ্যালবাম। নাম জোছনা ঝরে। প্রকাশ করেছে জি-সিরিজ। সম্প্রতি একটি অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরফিন সিদ্দিক।