বাঁশির সুরে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশি নিয়ে ব্যতিক্রমধর্মী এক কর্মশালা হয়ে গেল গত শনিবার। সংস্কৃতি মঞ্চের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশত বাঁশিশিল্পী নিজেদের বাঁশি নিয়ে এ কর্মশালায় অংশ নেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ ভবনের মহড়াকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষণ দেন গুণী শিল্পী মো. মনিরুজ্জামান। বাঁশি বিষয়ে নানা কৌশল অংশগ্রহণকারী শিল্পীদের শেখান তিনি। পরে প্রত্যেক শিল্পী একটি করে সুর বাজিয়ে শোনান।
সংস্কৃতি মঞ্চের আহ্বায়ক সেলিম রেজা বলেন, ‘আমাদের নিজস্ব বাদ্যযন্ত্রগুলো যেন হারিয়ে না যায়, সে জন্য নতুন সংগঠন হিসেবে আমাদের এই চেষ্টা।’ এ ছাড়া সম্মাননা দেওয়া হয় ছয়জন বাঁশি ওস্তাদকে। তাঁরা হলেন ওস্তাদ আবদুর রহমান (মরণোত্তর), ওস্তাদ মমতাজ উদ্দিন (মরণোত্তর), ওস্তাদ খবির উদ্দিন (মরণোত্তর), সংগীত পরিচালক ধীর আলী মিয়া (মরণোত্তর) ও দেবু ভট্টাচার্য (মরণোত্তর) এবং ওস্তাদ শামসুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক সংগীতজ্ঞ মোবারক হোসেন খান।