বাংলা একাডেমিতে প্রথম আলোর 'সতেরোয় স্বাগতম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার দিনভর এক পাঠক উৎসবের আয়োজন করেছে প্রথম আলো৷ বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে এই বর্ণিল উৎসব শুরু হবে সকাল ১০টায়। টানা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সারা দিন ধরে দেশসেরা শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে সব বয়সী পাঠকদের জন্য থাকবে নানামাত্রিক আয়োজন থাকবে আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা, প্রথম আলোর বিভিন্ন পাতা নিয়ে বর্ণিল আয়োজন ও তারকা সমাবেশ

সকাল ১০টায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্র লাল রায় ও সলিল চৌধুরীর গান দিয়ে শুরু হবে উত্তর সাড়ে ১০টায় ‘তুমুল তারুণ্য’ আলোচনায় আলোকিত তরুণদের কাছে শোনা যাবে এগিয়ে যাওয়ার গল্প বেলা তিনটায় পাঠকদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন প্রথম আলোর সম্পাদকসহ জ্যেষ্ঠ কর্মীরা। বাকি সময় বিশেষ করে বেলা ১১টা, বেলা আড়াইটা আর বিকেল চারটায় উৎসবের মূল মঞ্চে থাকবে দেশসেরা জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন। দেশের জনপ্রিয় তারকা, অগ্রগণ্য লেখক, শিল্পী, সাংবাদিক ও তারকারা শুভেচ্ছা বিনিময় করতে আসবেন এ আয়োজনে।
গত এক বছরে প্রথম আলোয় প্রকাশিত ও অপ্রকাশিত আলোকচিত্র নিয়ে থাকবে প্রদর্শনী। প্রথম আলোর বিভিন্ন পাতা এবার সশরীরে হাজির হবে পাঠকদের সামনে পাঠকদের সঙ্গে দিনভর আনন্দ আড্ডায় জমে উঠবে ‘সবমিশালী’ এলাকা, যেখানে থাকবে নকশা, রস+আলো, অধুনা, ছুটির দিনে, স্বপ্ন নিয়ে, আনন্দ-বিনোদন, বার্তা ও ক্রীড়াসহ প্রথম আলোর বিভিন্ন বিভাগের স্টল৷ এখানে দিনভর চলবে মজার সব আয়োজন৷ মজার কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ যেমন থাকবে, তেমনি থাকবে নকশায় মডেল হওয়ার সুযোগও। থাকবে ছোটদের আনন্দের জন্য নানা কিছু। এ ছাড়া থাকবে প্রথমা প্রকাশনের বইমেলা এবং অবশ্যই খাবারের বিপণি। গোল্লাছুটের পাশে থাকবে কিশোর আলো৷ বন্ধুসভার বন্ধুদের সঙ্গে থাকবে প্রথম আলো ট্রাস্ট, এবিসি রেডিও আর প্রথম আলো ডিজিটালের স্টলে থাকবে চমক আর চমক৷ হাতে মেহেদি পরানো কিংবা সাজগোজ থেকে জাদু প্রদর্শনী, ফ্যাশন শো সব বয়সের পাঠকদের খুশি রাখার চেষ্টা চলবে ভিন্নভাবে।
সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করবেন শিল্পী রথীন্দ্রনাথ রায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাতেমাতুজজোহরা, তপন মাহমুদ, তপন চৌধুরী, মমতাজ, সুজিত মোস্তফা, এস আই টুটুল, কুদ্দুস বয়াতী, আজিজুর রহমান তুহিন, বাপ্পা মজুমদার, মাহমুদুজ্জামান বাবু, দিনাত জাহান মুন্নি, কনা, প্রিয়াংকা গোপ, অনিমা রায়, সাব্বির, পুলক, সালমা ও বিউটিসহ অনেকে৷ নৃত্য পরিবেশনায় থাকবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল ‘নৃত্য নন্দন’ এবং সৈয়দ শায়লা আহমেদ ও তাঁর দল ‘ভঙ্গিমা’। গল্প বলবেন তামান্না তিথি৷ সারা দিন ধরে প্রথম আলোর পাঠকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন জনপ্রিয় তারকারা৷ থাকবেন কবরী, ফেরদৌস, অনন্ত জলিল, বর্ষা, পূর্ণিমা, নিপুণ, চঞ্চল চৌধুরী, ক্রিকেটার তাসকিন আহমেদ, অভিনেতা মীর সাব্বির, ব্যান্ড সংগীতশিল্পী বিপ্লব, চিরকুট ব্যান্ড, ইমন, সজল, অপূর্ব, ফারজানা চুমকি, বাঁধন, কুসুম সিকদার, ভাবনা, ফারহানা নিশো, মৌটুসী, সজীব, মিশু সাব্বির, মিম, মেহজাবিন, স্বাগতা, অপর্ণা, শফিক তুহিন, পারভেজ, জয় শাহরিয়ার, মিনার, কোনাল, লিজা, সভ্যতা, সন্ধি, জ্যোতিকা জ্যোতি, ফারহানা নিশো, মারিয়া নূর, সুষমা, ঈশিকা, তৌসিফ, সুমন পাটওয়ারী, সুজানা নাবিলাসহ নকশার মডেলরা৷ প্রথম আলোয় বিভিন্ন বিষয়ে যাঁরা নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন, তাঁরাও পাঠকদের সরাসরি প্রশ্নের জবাব দেবেন৷ মনোরোগ ও মাদক থেকে মুক্তি বিষয়ে পরামর্শ দেবেন অধ্যাপক মেহতাব খানম, ডা. মোহিত কামাল, ডা. আহমেদ হেলাল, ডা. মেখলা সরকার, ডা. সুলতানা আলগিন৷ স্বাস্থ্য পরামর্শ দেবেন ডা. শুভাগত চৌধুরী, পুষ্টি নিয়ে আখতারুন নাহার। আরও পরামর্শ দেবেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, ফারজানা মুন্নী, জেবুন্নেসা বেগম, শামসুন্নাহার নাহিদ, তানজিমা শারমিন, গুলশান নাসরীন চৌধুরী, শাহানা পারভীনসহ আরও অনেকে৷
দিনভর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল টুয়েন্টিফোর ও www.prothom-alo.com -এ৷