বাংলা একাডেমিতে 'জয় বাংলা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রদর্শিত হলো অস্কার বিজয়ী জাপানি চলচ্চিত্রকার নাগিসা ওশিমা পরিচালিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র জয় বাংলা।
গতকাল বিকেলে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। এর আগে এ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। নাগিসা অশিমার বাংলাদেশ ও বঙ্গবন্ধুবিষয়ক প্রামাণ্যচিত্র বিষয়ে পরিচিতিমূলক বক্তব্য দেন জাপানি ভাষা থেকে প্রামাণ্যচিত্রটির বাংলা ভাষান্তরকারী সাকুরা সাবের।