বাংলা একাডেমির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমি গতকাল বিকেলে একাডেমির নজরুল মঞ্চে আলোচনা সভার আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনায় অংশ নেন রামেন্দু মজুমদার, শামসুল বারী ও ম. হামিদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

অনুষ্ঠানে আলোচকেরা বলেন, ‘বহু ত্যাগ ও রক্তার্জিত স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা এখনো পাইনি। স্বাধীনতার চেতনা থেকে আমরা নানা সময় ভয়াবহভাবে বিচ্যুত হয়েছি। মৌলবাদী ও জঙ্গিবাদী ধারায় বাংলাদেশকে পরিচালিত করা হয়েছে বিভিন্নভাবে। বাঙালি জাতি একাত্তরে যেভাবে অটুট ঐক্য এবং সুনির্দিষ্ট লক্ষ্যে তার আত্মপরিচয় প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজকের বাংলাদেশকে সামনে অগ্রসর হতে হবে।’