প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক স্থায়ী প্রদর্শনশালা নির্মাণের লক্ষ্যে সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল বাংলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশের রবীন্দ্র স্মৃতিবিজড়িত স্থানগুলো সফর করেন। প্রদর্শনশালা নিয়ে মতবিনিময়ের জন্য গতকাল বাংলা একাডেমির সভাকক্ষে এক মতবিনিময় সভা হয়।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ভাস্কর সেনগুপ্ত, অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডল, অধ্যাপক পরাগ রায় ও ইন্দ্রাণী ঘোষ।