বাংলা একাডেমির রবীন্দ্র-পুরস্কার ২০১৫ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র-পুরস্কার ২০১৫ লাভ করেছেন অধ্যাপক সনৎকুমার সাহা ও শিল্পী সাদী মহম্মদ। একাডেমির পক্ষ থেকে জানানো হয়, আগামী রোববার বিকেল চারটায় একাডেমি আয়োজিত রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। বাংলা একাডেমি রোববার বিকেলে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্মারক বক্তৃতা, রবীন্দ্র-পুরস্কার ২০১৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।