বাংলা একাডেমী প্রবাসী লেখক পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী প্রবাসী লেখক পুরস্কার ২০১২ পেয়েছেন কথাসাহিত্যিক ও অনুবাদক সালেহা চৌধুরী এবং কথাসাহিত্যিক ও নাট্যকার মাসুদ আহমেদ। গত ১০ জুলাই ২০১২ লন্ডনে অনুষ্ঠিত বাংলা একাডেমীর চার দিনব্যাপী বইমেলা শেষে এক অনুষ্ঠানে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এই পুরস্কার ঘোষণা করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান খান। আগামী ২০১৩ সালের অমর একুশে গ্রন্থমেলায় পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বাংলা একাডেমী ২০১১ সালে এই পুরস্কার প্রবর্তন করে। অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, এ পুরস্কর প্রবাসে বাংলা সাহিত্য চর্চারত লেখকদের সৃজনশীল সৃষ্টিকর্মে প্রেরণা হিসেবে কাজ করবে। বিজ্ঞপ্তি।