বাংলা একাডেমীতে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে বাংলা একাডেমীতে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। একাডেমীর সেমিনারকক্ষে আয়োজিত আলোচনায় অংশ নেন অধ্যাপক শান্তনু কায়সার ও অধ্যাপক কাজী মদিনা। নজরুল-গবেষক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন কবি আসাদ চৌধুরী। সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, নজরুলের জীবন ছিল বর্ণিল। কবি, গায়ক, সাংবাদিক, সৈনিকরূপে জীবনের নানা পর্বে বৈচিত্র্যপূর্ণ সাহিত্য রচনা করেছেন তিনি। শামসুজ্জামান খান বলেন, নজরুল বাংলা ও বাঙালির কথা গভীরভাবে ভেবেছিলেন। এর মূলে ছিল অসাম্প্রদায়িক বিজ্ঞানভিত্তিক মানবিক চেতনা।