বাংলা একাডেমীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা একাডেমী গতকাল শনিবার বিকেলে একাডেমীর নজরুল মঞ্চে ‘স্বাধীনতার ৪০ বছর’ শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা করেন কাজী খলীকুজ্জমান আহমদ, আসাদ চৌধুরী, সৈয়দ আনোয়ার হোসেন ও মাহবুবা নাসরীন। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।