বাংলা একাডেমীর রবীন্দ্র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাংলা একাডেমী প্রবর্তন করেছে ‘রবীন্দ্র পুরস্কার’। এবার প্রথমবারের মতো এই পুরস্কার পাচ্ছেন প্রবীণ শিল্পী কলিম শরাফি ও সনিজদা খাতুন। রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখার জন্য তাদেরকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বাংলা একাডেমী সূত্র জানিয়েছে, পুরস্কার হিসেবে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। কাল শনিবার বিকেলে এই পুরস্কার তুলে দেওয়া হবে।