বাংলা ও ইংরেজিতে ‘ভাষার গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবার ভাষা আন্দোলন এবং ভাষার ওপর তৈরি গানের অ্যালবাম তৈরি হলো। বাংলার পাশাপাশি এখানে রাখা হয়েছে গানগুলোর ইংরেজি রূপও। ১৪টি গানের এই অ্যালবামের নাম ভাষার গান। সরকারি উদ্যোগে তৈরি হয়েছে অ্যালবামটি। আর কাজটি করছে অ্যান এন্টারপ্রাইজ ফর ন্যাশনাল সিকিউরিটিজ স্টাডিজ।পুরো অ্যালবামটি তৈরিতে সার্বিক তত্ত্বাবধান করেছেন শওকাত। সংগীত পরিচালনার কাজটিও করেছেন তিনি।শওকাত জানান, এই অ্যালবামে গান করেছেন আব্দুল জব্বার, রফিকুল আলম, আবিদা সুলতানা, মিতা হক, মাহমুদ সেলিম, শাফিন আহমেদ, মাহমুদুজ্জামান, ফাহমিদা নবী, সিমিন, মিথুন জব্বারসহ আরও অনেকে। গানগুলোর মধ্যে রয়েছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’, ‘মোদের গরব মোদের আশা’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘দাম দিয়ে কিনেছি বাংলা’, ‘ওরা আমার মুখের ভাষা’, ‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলেরে বাঙালি’, ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘রক্তে আমার প্রলয় দোলা’, ‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে’, ‘আমি বাংলায় গান গাই’, ‘বাংলার হিন্দু’।শওকাত বলেন, ‘এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাপক আয়োজনে উদ্যাপন করা হবে। তারই অংশ হিসেবে অ্যালবামটি তৈরি করা হয়েছে। এতে বাংলার পাশাপাশি গানের ইংরেজি রূপটিও গাওয়া হয়েছে। অ্যালবামটি বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে পাঠানো হবে। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত বিদেশের দূতাবাসগুলোতেও দেওয়া হবে।’