বাংলা খেয়াল নিয়ে ‘সুরমঞ্জরী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইতে ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলা খেয়াল নিয়ে অনুষ্ঠান ‘সুরমঞ্জরী’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আজাদ রহমান। প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার সকাল সাড়ে ছয়টায়। দেশের বিশিষ্ট শিল্পীরা বাংলা খেয়াল ও রাগসংগীত পরিবেশন করবেন এ অনুষ্ঠানে। থাকবে আলোচনা। গতকাল বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই অনুষ্ঠানের ব্যাপারে জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আজাদ রহমান, শাহীন সামাদ, কবির সাহাবুদ্দিন, লিও জে বাড়ৈ, চন্দনা দেবী হাজং, আল্পনা রায় ও নওশীন রোকসানা।