বাংলা ছবিতে কণ্ঠ দেবেন আতিফ হাসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ও লামহে’,‘দুরি স্যাহি যায়ে না’, ‘পেহলে নজর মে ক্যায়সা জাদু কর দিয়া’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী আতিফ হাসান প্রথমবারের মতো বাংলা ছবিতে প্লেব্যাক করতে যাচ্ছেন। ছবির নাম ঝালমুড়ি। পরিচালক সোহেল রানা। ছবির সংগীত পরিচালক জে কে জানান, ইতিমধ্যেই আতিফ হাসানের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। আগামী মাসের কোনো একসময় গানের মিউজিক ট্র্যাক নিয়ে তাঁরা দুবাই যাবেন। সেখানেই আতিফ গানটিতে কণ্ঠ দেবেন। জে কে আরও জানান, ২৮ ফেব্রুয়ারি ঝালমুড়ি ছবির আরেকটি গান গাইবেন নচিকেতা ও ন্যান্সি। গানটির মিউজিক ট্র্যাক হয়ে গেছে। প্রথম আন্তর্জাতিক সংগীত উৎসবে যোগ দিতে নচিকেতা আজ ঢাকা আসছেন। কাল রোববার তিনি এই গানে কণ্ঠ দেবেন।