বাংলা ছবিতে কাজ করতে চান কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

শাশুড়ি বাঙালি। ছিলেন বাংলা ছবির স্বর্ণযুগের নায়িকাও। সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবি দিয়েই অভিষেক হয়েছিল শর্মিলা ঠাকুরের। এবার শাশুড়ির পদাঙ্ক অনুসরণ করে বাংলা ছবিতে কাজ করতে চান কারিনা কাপুরও।
কারিনা বলেন, ‘আমার শাশুড়ি বাংলা অনেক ছবি করেছেন, সত্যজিতের মতো পরিচালকের সঙ্গেও কাজ করার সৌভাগ্য তাঁর হয়েছে। আমিও বাংলার অসাধারণ সব পরিচালকের সঙ্গে কাজ করব বলে আশা করি। এখনো কোনো বাংলা ছবির জন্য প্রস্তাব পাইনি। তবে আমি কাজ করতে চাই। ভাষা একটা সমস্যা, সেটা ডাবিং করা যেতে পারে।’
বাংলা ছবির পরিচালকদের কাজ শিল্পমানসম্পন্ন আর চিত্রনাট্যকে খুব গভীর বলে মন্তব্য করেছেন কারিনা। পিটিআই।