বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় নাটক বিভাগ আয়োজিত তিন মাসব্যাপী প্রযোজনাভিত্তিক অভিনয়বিষয়ক নিয়মিত কর্মশালা।

উদীচীর কেন্দ্রীয় কার্যালয় (১৪/২, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এ ছাড়া জাতীয় নাট্যশালার চিলেকোঠা শাহবাগের আজিজ সুপার মার্কেটের অভিক প্রকাশ এবং চারুপ্রাঙ্গণ (দোকান নং ৩১১, মেসবাহউদ্দিন প্লাজা, নিউ সার্কুলার রোড, মৌচাক, ঢাকা) থেকেও আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। ১৪ মার্চ সকাল ১০টায় আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ ও ১৫ মার্চ বিকেল চারটা থেকে শুরু হবে প্রযোজনাভিত্তিক অভিনয় কর্মশালার কার্যক্রম।