বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ২০১১-২০১২ সালের জন্য এই সেন্সর বোর্ড পুনর্গঠন করা হলো। পুনর্গঠিত সেন্সর বোর্ডের সদস্য হিসেবে নতুন তিনজন অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁরা হলেন: চলচ্চিত্র প্রদর্শক মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংবাদিক এ বি এম শাহজাহান ও কবি কাজী রোজী। আগের সেন্সর বোর্ড থেকে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা হলেন: ড. জাহাঙ্গীর, নাসির আহমেদ ও শামা রহমান। নতুন সেন্সর বোর্ডে আরও আছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আবদুর রাজ্জাক, প্রযোজক পরিবেশক আকন্দ সানোয়ার মুর্শেদসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।