বাংলাদেশ থিয়েটারের দুই যুগ পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থিয়েটারের প্রথম নাটক ছিল ইষ্টিশানে আর কতদিন? সময়টা ছিল ১৯৮৭ সাল। আর এ দলের কার্যক্রম শুরু হয়েছিল তার আগের বছর। নভেম্বর মাসে দলটির দুই যুগ পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে তারা আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যোৎসব।আয়োজকদের কাছ থেকে জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে ১১ নভেম্বর। ওই দিন সকালে থাকছে শোভাযাত্রা ও মঞ্চমেলা। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে সী মোরগ, ১২ নভেম্বর কবি জসীমউদ্দীনের ‘নকসী কাঁথার মাঠ’ অবলম্বনে নকশি কাঁথা এবং ১৩ নভেম্বর আবদুল্লাহ আল মামুনের শপথ।উৎসব প্রসঙ্গে বাংলাদেশ থিয়েটারের সভাপতি আবদুল আজিজ বললেন, ‘নানা সফলতা ও ব্যর্থতার মধ্য দিয়ে আমাদের দুই যুগের পথচলা। আমরা সাধারণত মাটি ও নাড়ির সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে বেশি কাজ করেছি। এই উৎসবের মধ্য দিয়ে দলের নবীন-প্রবীণ নাট্যকর্মীদের একটা মিলনমেলা ঘটবে। আমরা এবার নবীন নাট্যকর্মীদের নিয়ে কিছু নতুন প্রযোজনা করব।’উৎসবের আহ্বায়ক রফিকউল্লাহ বলেন, ‘উৎসবকে আমরা নতুন করে দেখার চেষ্টা করছি। এখন থেকে প্রতিবছর অন্তত একটি করে নতুন নাটক দর্শকদের উপহার দেওয়ার ইচ্ছা আমাদের আছে।’