বাংলাদেশ পথনাটক উৎসব আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজন করেছে ‘বাংলাদেশ পথনাটক উৎসব’। ১ থেকে ৭ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ৪০টি নাট্যদল তাদের পথনাটক মঞ্চস্থ করবে। প্রতিদিন বিকেল চারটায় শুরু হবে নাটকগুলোর প্রদর্শনী। জানা গেছে, এবার বাংলাদেশ পথনাটক উৎসবের এক যুগ পূর্তি হচ্ছে।