বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসবে ছবি জমার সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ৪’ শিরোনামে চার দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব ২০১১ শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি ঢাকার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। ২০০৯-১০ সালের মধ্যে নির্মিত বাংলাদেশি ও বিদেশি নির্মাতাদের ‘বাংলাদেশবিষয়ক প্রামাণ্যচিত্র’ জমা নেওয়া হচ্ছে। ছবি জমার সময় সাত দিন বাড়িয়েছে উৎসব আয়োজক বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ। ২১ জানুয়ারির মধ্যে আগ্রহীদের নিবন্ধনপত্র ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের ওয়েবসাইটে—www.documentarycouncilbd.org। বিজ্ঞপ্তি।