বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসবের জন্য ছবি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ থেকে ১৬ ডিসেম্বর ঢাকায় আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব’। পঞ্চমবারের মতো এই আয়োজন করছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১১ সাল থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত সময়ে নির্মিত বাংলাদেশের চলচ্চিত্রকারদের প্রামাণ্যচিত্র এবং বাংলাদেশ নিয়ে বিদেশে নির্মিত প্রামাণ্যচিত্র উৎসবে জমা নেওয়া হবে। উৎসবে সাধারণ প্রদর্শন বিভাগ ছাড়াও থাকছে দুটি প্রতিযোগিতা বিভাগ। বিচারকদের রায়ে দুটি বিভাগে ‘বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ পুরস্কার ২০১৩’ দেওয়া হবে।
উৎসবে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ওয়েবসাইটের ঠিকানা www.documentarycouncil.org। ছবি জমা দেওয়ার শেষ সময় ১৫ নভেম্বর। বিজ্ঞপ্তি।