বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হচ্ছে। দুই মাসের এই কোর্সে থাকবে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। কোর্স পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। কোর্সে সনদ পাওয়া ছাত্রছাত্রীরা ডিজিটাল ভিডিওতে কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের সুযোগ পাবেন।কোর্স শুরু হবে ৮ এপ্রিল। ৩০ মার্চের মধ্যে ফিল্ম ইনস্টিটিউটের অফিসে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত কোর্সের আবেদনপত্র পাওয়া যাবে। যোগাযোগের ঠিকানা, ১৬০ লেকসার্কাস (পঞ্চম তলা) কলাবাগান। ফোন: ০১৭১২-০৮৬১০২, ০১৭১১-৯৪০১৬৩। ই-মেইল: [email protected]। বিজ্ঞপ্তি।