প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভারত নজরুল চর্চা-গবেষণা বিনিময় উপলক্ষে ‘নজরুল সম্মেলন ২০১৫’-এর গতকাল ছিল ষষ্ঠ দিন। মঙ্গলবার বিকেলে নজরুল একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান।
একাডেমীর শিল্পীদের কণ্ঠে ‘একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী’ সমবেত গানটির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ‘নজরুল একাডেমী’ ও ‘অগ্নিবীণা’ কলকাতার শিল্পীরা নজরুলের গান শোনান। একক কণ্ঠে গান শোনান ঢাকার খালিদ হোসেন, করিম শাহাবুদ্দীন, ইয়াকুব আলী খান; কলকাতার রবিন মুখোপাধ্যায়, শংকর ঘোষাল, মঞ্জুষা চক্রবর্তী, বনানী দে প্রমুখ।
আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিন।