বাংলাদেশ মিউজিশিয়ানস ফোরামের যাত্রা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাদার যন্ত্রশিল্পীদের সুবিধা, অসুবিধা ও স্বার্থ রক্ষার্থে কাজ করার লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ‘বাংলাদেশ মিউজিশিয়ানস ফোরাম’ (বিএমএফ)।
পেশাদার যন্ত্রশিল্পীদের সুবিধা, অসুবিধা ও স্বার্থ রক্ষার্থে কাজ করার লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ‘বাংলাদেশ মিউজিশিয়ানস ফোরাম’ (বিএমএফ)।

পেশাদার যন্ত্রশিল্পীদের সুবিধা, অসুবিধা ও স্বার্থ রক্ষার্থে কাজ করার লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ‘বাংলাদেশ মিউজিশিয়ানস ফোরাম’ (বিএমএফ)। বেলা তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এক আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে সংগঠনটির পথ চলা।
এ প্রসঙ্গে সংগঠনের সহসভাপতি চন্দন দত্ত জানিয়েছেন, সারা দেশের প্রায় ৭০০ যন্ত্রশিল্পী এ শোভাযাত্রায় অংশ নেবেন। তিনি বলেন, শোভাযাত্রায় আমাদের সহকর্মীরা ঢোল, সানাই, দোতারা, বাঁশিসহ আরও কিছু দেশি বাদ্যযন্ত্র বাজাবেন।
এরই মধ্যে সারা দেশের প্রায় ১২০০ যন্ত্রশিল্পীকে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী সংগঠনটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বেলা তিনটায় আনন্দ শোভাযাত্রা, এরপর সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠানের আলোচনা পর্ব। উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আক্তার উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানের শেষের পর্বটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ পর্বে সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, খায়রুল আনাম শাকিল, ফরিদা পারভীন, সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, খুরশিদ আলম, শাকিলা জাফর, রফিকুল আলম, বারী সিদ্দিকী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর, মৌটুসী।
এছাড়া, একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ৩০ জন যন্ত্রশিল্পীর সরাসরি অংশগ্রহণে একটি থিম মিউজিকের পরিবেশনাও থাকছে এই আয়োজনে।