প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমিতে চলছে নানা আয়োজন। ধারাবাহিক এ আয়োজনে গতকাল পরিবেশিত হয় চাঁদপুর, দিনাজপুর, বরগুনা ও মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা। আজ শুক্রবার থাকছে চুয়াডাঙ্গা, জামালপুর, সুনামগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা।
আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে নন্দন মঞ্চে থাকবে বাংলাদেশের সব জেলা শিল্পকলা একাডেমির শিশু ও বড়দের পরিবেশনায় সমবেত সংগীত, সমবেত নৃত্য, একক সংগীত ও জেলার বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশনা।